রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   প্রিন্ট  

গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’।
উদ্বোধনী দিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপ-সকারী পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।
অপরদিকে পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান। এসময় ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ী, বিভিন্ন মহলের প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]