গাইবান্ধা প্রতিনিধি
রবিবার, ০৩ মে ২০২৬ প্রিন্ট
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, গাইবান্ধায় এই সংলাপের আয়োজন করা হয়।
ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি) মশিউর রহমান। সংলাপে বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় সচেতন মহলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের আশরাফ হোসেন, দৈনিক মাধুকর-এর সম্পাদক কে এম রেজাউল হক, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আফতাব হোসেন, অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী এবং দৈনিক বাংলার নবকণ্ঠের জেলা প্রতিনিধি লিটন মিয়া লাকু।
এছাড়াও আলোচনায় অংশ নেন ছিন্নমূল মহিলা সমিতির মোঃ লিপন মিয়া, আমেনা খাতুন, কামরুল ইসলাম, ওমর ফারুকসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।
Posted ০৩:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]