বিশেষ প্রতিনিধি
শনিবার, ০৯ মে ২০২৬ প্রিন্ট
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস, বেয়াদবিকে প্রর্শয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। যার কারণে আমাদের সমাজে সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধ বেড়ে গেছে। তাদের সমাজ থেকে উপড়ে ফেলে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে হবে। আমরা সন্ত্রাস ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. এফ এম সিদ্দিকী হুশিয়ারি দিয়ে বলেন, অপরাধের সাথে যারাই জড়িত থাকবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সে বিএনপিসহ যে দলেরই হোকনা কেন। আমরা চরাঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গভীর রাতে যে কোনো প্রয়োজনে নির্ভয়ে ও নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে ।
তিনি আরো বলেন, এলাকার যেখানেই মাদকের ঘাটি আছে, তা চিহ্নিত করে পুলিশকে জানান। আমরা আপনাদের পাশে আছি। কোনো রাজনৈতিক দলের কথা বলে চরাঞ্চলে কেউ অন্যায় করলে তার ত্রুটিচেপে ধরে পুলিশে দিয়ে দিবেন।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোঃ কাইয়ুম সরকারসহ প্রমুখ।
পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
Posted ০২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]