খুলনা ব্যুরোঃ
রবিবার, ২৮ মে ২০২৩ প্রিন্ট
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বার্ষিক বাজেট সভা রোববার ইউনিয়ন পরিষদ চত্বরে কমিটির সদস্যসহ স্থানীয় জনসম্মুখে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন,৩ নং দিঘিলয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা ও মমতাজ শিরিন ময়না,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,ফারহানা নাজনিন।
উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, ফাতেমা মোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম,মাওলানা মুজিবুর রহমান,এ্যাড, শাহাদাত হোসেন,অধ্যাপক মুনিবর রহমান বাবুল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ রানা শেখ, মোঃআজিজুর রহমান, মোঃ আক্তার হোসেন, খান আরিফুল ইসলাম,শেখ শাহাবুদ্দিন, মোঃ হাফিজুর রহমান,মোহাম্মদ নাজমুল ইসলাম মোঃ বিপ্লব, পাখি বেগম,সালেহা বেগম,রুপা বেগম,
উন্মুক্ত বাজেট সভা উপস্থাপনা করেন ইউপি সচিব মোঃ আনসার আলী বিশ্বাস। ২০২৩-২৪ অর্থ বছরে আয় ৪কোটি ৮৪ লাখ ৩ হাজার ৬৩০ টাকা,
ব্যয় ৪কোটি ৮৪ লাখ ৩ হাজার ৬৩০ টাকা উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন সাবেক ইউপি মোঃ ফারুক হোসন ।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]