শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

শুক্রবার, ২৩ জুন ২০২৩   প্রিন্ট  

খুলনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

খুলনায় পুলিশ অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি, একটি ধারালো রামদা, তিনটি ধারালো ছোরা ও চারটি ধারালো চাপাতি উদ্ধার করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিঘলিয়া থানা পুলিশ সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের সবুজ গাজীর বাড়িতে অভিযান চালিয়ে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় সবুজ গাজী (২৭) ও রিয়াজ হাওলাদারকে (২১) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবুজ গাজী সেনহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চন্দনীমহল গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং রিয়াজ হাওলাদার একই গ্রামের মোহাম্মদ সালাম হাওলাদার ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায় সবুজ গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি, একটি ধারালো রামদা, তিনটি ধারালো ছোরা ও চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ সময় সবুজ গাজীকেও গ্রেফতার করা হয়। ওসি জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকা-সহ একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]