শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এস পি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
খোকন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করে যাবো।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বিজি নওশের, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, মাধবদী পৌরসভার বিএনপি সভাপতি আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।
Posted ০৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]