রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেসিসি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে, সিইসি

মঙ্গলবার, ৩০ মে ২০২৩   প্রিন্ট  

কেসিসি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে, সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। কারও কোনো সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন।
হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলা পুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নেন।
আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন

Facebook Comments Box

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]