শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং পরিবেশগত অবক্ষয় মোকাবিলা ও বিপর্যয়রোধে করণীয় শীর্ষক সমন্বিত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় শহরের দিশা টাওয়ারের অডিটোরিয়ামে স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভিন বলেন, কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করেছে এবং শ্রমজীবী মানুষ, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের অনিয়ম, খরা, নদীর প্রবাহ হ্রাস, শিল্প দূষণ এবং সবুজায়নের অভাব পরিবেশ সংকটকে আরো তীব্র করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের উপর বেশি পড়েছে এজন্য নারী সংবেদনশীল জলবায়ু নীতি প্রণয়ন জরুরী। তিনি আরো বলেন, গড়াই নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষা ছাড়া কুষ্টিয়ার টেকসই উন্নয়ন সম্ভব নয়।

নারী উন্নয়ন শক্তি ও স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং ইয়াং উইমেন ফর ডেভলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট ও ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ও কুষ্টিয়া উন্নয়ন ফোরাম’র সমন্বয়ক সৈয়দ মিনহাজুল মনির।
বৈঠক শেষে সমস্যা সমাধানে সরকারের কাছে বাস্তব ভিত্তিক ১০ দফা প্রস্তাব ও সুপারিশ মালা তুলে ধরা হয়।

Facebook Comments Box

Posted ০১:০২ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]