সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সোমবার, ১৬ মার্চ ২০২৬   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

 

সোমবার (১৬ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন’র সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ কাফি, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। অনুষ্ঠানে মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময়ে বক্তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

Posted ০৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]