বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ প্রিন্ট
কুষ্টিয়া বিজিবি’র পৃথক অভিযানে ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার গভীর রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) নায়েব সুবেদার গোলাম ফারুকের নেতৃত্বে বিজিবি সদস্যরা কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার জিয়া রোডে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস আল্লাহর নামে চলিলাম (কুষ্টিয়া-জ ১১-০০২৮) অভিযান চালিয়ে মালিকবিহীন ৩হাজার ৯৪ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও জেলার দৌলতপুর উপজেলার আশ্রায়ান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১শ’গ্রাম হেরোইন ও ৯ বোতল ফেনসিডিল এবং শেওড়াতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১শ’ গ্রাম হেরোইন ও ১শ’ পিস সিনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ১৩ লক্ষ ৬১ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে জমা করা রয়েছে।
Posted ০৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]