কুষ্টিয়া প্রতিনিধি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট
কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য। রোববার দিনভর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা মূল্যের এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, দুপুরে মিরপুর বাস স্ট্যান্ডে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী আলহাজ্ব এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় প্রায় ১০ হাজার পিস ইয়াবা।
যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া ভোরে কাজীপুর, প্রাগপুর ও জামালপুর সীমান্তে পৃথক অভিযানে জব্দ করা হয় ভারতীয় মদ, গাঁজা, পাতার বিড়ি এবং নেশাজাতীয় ওষুধ। ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। অভিযান শেষে জব্দকৃত এসব মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
Posted ০৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]