কুড়িগ্রাম প্রতিনিধি: আব্দুল আজিজ ইসলাম
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ প্রিন্ট
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন। তার প্রার্থিতায় জেলার সাধারণ মানুষের মাঝে উন্নয়নের আশার আলো দেখা দিয়েছে।
গত ২১ জুন কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলনের এক জনসভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অধ্যক্ষ নূর বখত ২০১২ সাল থেকে ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। প্রথমদিকে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হন।
তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে বরিশালে ছাত্রজীবনে, তখন থেকেই তিনি চরমোনাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন।
রাজনৈতিক সততা, ধর্মীয় মূল্যবোধ ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় জনগণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে। অনেকেই মনে করছেন, অধ্যক্ষ নূর বখতের নেতৃত্বে কুড়িগ্রাম-২ আসনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হতে পারে।
সাধারণ মানুষের ভাষায়—
“মাওলানা নূর বখতের মতো একজন শিক্ষিত ও ধার্মিক মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।”
Posted ০২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]