শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম পৌর রাজনীতিতে নতুন আলোচনায় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল আলিম, দোয়া ও সমর্থন কামনা

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

কুড়িগ্রাম পৌর রাজনীতিতে নতুন আলোচনায় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল আলিম, দোয়া ও সমর্থন কামনা

রাজনৈতিক কার্যক্রম ও সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতিকে সামনে রেখে তিনি নতুন মুখ হিসেবে মাঠে নেমেছেন এবং সাধারণ জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন আব্দুল আলিম। তিনি বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে আব্দুল আলিম ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। নতুন নেতৃত্ব হিসেবে তার আগমন দলীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তার গণসংযোগ কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তিনি পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

দৈনিক বাংলার নবকণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আব্দুল আলিম সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি কুড়িগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

রাজনৈতিক অঙ্গনে তার এই সক্রিয়তা আগামী দিনে কুড়িগ্রাম পৌর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ০২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]