মোঃ আব্দুল আজিজ ইসলাম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট
কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ছাত্রদল ভিপি রিয়াজুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম শিক্ষাজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
রিয়াজুল ইসলাম জানান, “আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। সুখে-দুঃখে, দুর্যোগে কিংবা ব্যক্তিগত সংকটে—যেখানেই মানুষ আমাকে ডেকেছে, সেখানেই সাড়া দিয়েছি। ভবিষ্যতেও জনগণের সেবা করার লক্ষ্যে আমি কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত উন্নতি, বেকারত্ব হ্রাস এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সামাজিক কার্যক্রমের প্রশংসা করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নির্বাচনী পরিবেশ ও দলীয় সমীকরণের বিষয়টি বিবেচনায় রাখার কথা বলেছেন।
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রিয়াজুল ইসলামের এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]