মোঃ আঃ আজিজ ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ প্রিন্ট
৭ এপ্রিল ২০২৬ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইটসেভার্সের সহযোগিতায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতাল ও জেলা একীভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সিভিল সার্জন অফিস হতে বিশ্ব স্বাস্থ্য দিবসের বর্ণাঢ্য একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম. গোলাম মোহাইমেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস.আই.এম.ও. ডাঃ মাহমুদুর রহমান, প্রোগ্রাম অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জেলা ই.পি.আই. সুপার মোঃ মোতালেব খান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার আবু নাসের ফয়জুর রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সলিডারিটির প্রতিনিধি সুমি দাস, ফেন্ডশিপের প্রজেক্ট অফিসার নিলুফা আক্তার, প্রোগ্রাম সমন্বয়কারী কে.এম. জালিদ, এ্যাফাদের ফিল্ড ফেসিলেটর আজিমা খাতুন, ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমূখ।
Posted ০৩:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]