সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর প্রেসক্লাবের নয়া কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

কাজিপুর প্রেসক্লাবের নয়া কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজিপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল জয় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বে তুলে ধরতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও (অতিরিক্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত। সভাপতিত্ব করেন কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আবদুস সোবহান চাঁন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ব্যাংক, এনজিও এবং ব্যবসায়ীসহ সকল পেশাজীবীদের প্রতিনিধি।

Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]