রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার রেঞ্জের ৩৪ জন পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলিকৃতদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে স্ব স্ব কর্মস্থল ছাড়তে হবে এবং ৩০ সেপ্টেম্বর একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরিহিত অবস্থায় উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লিখিত স্থানে বদলি করা হয়েছে।

এর আগে গেল ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]