সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সিনেমার গানে মোহাম্মদ মিলন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

এবার সিনেমার গানে মোহাম্মদ মিলন

বিনোদন ডেস্ক:

‘সখি ভালোবাসা কারে কয়’ ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে এই এক গান দিয়ে শ্রোতা মহলে আলোড়ন তোলেন মোহাম্মদ মিলন। সেটা প্রায় ৮ বছর আগের ঘটনা। এরপর একাধীক শ্রোতা প্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। দ্বৈত গান করেছেন দেশের জনপ্রিয় সব নারী শিল্পীদের সাথে। গায়কীর পাশাপাশি আরও এক বিশেষ গুণ আছে তার। সেটি হচ্ছে সুরকার। তার সুরে গান গেয়েছেন প্রবীন-নবীন অনেক কণ্ঠশিল্পী । পেয়েছেন প্রশংসা। দীর্ঘ দিন ধরে অডিওতে গান গাইলেও সিনেমার গানে কণ্ঠ দেওয়া হয়নি তার।

এবার  সিনেমার গানে কণ্ঠদিলেন মোহাম্মদ মিলন। সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। অভিনয়ে আছেন পপি-শিপন সহ আরও অনেকে।

রাজকন্যা’ শিরোনামের এই গানটি লিখেছেন রাজু আলীম , সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ। সম্প্রতি সুজন আরিফের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মিলন।

মিলন জানালেন, সিনেমা একটি বড় ক্যানভাস। সব কণ্ঠশিল্পীরই সিনেমার গান গাওয়ার স্বপ্ন থাকে। আমারও ছিলো সেটি পূরণ হলো। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম, পরিচালক রাজু আলীম ভাই এবং সুজন আরিফ ভাইকে। সবার দোয়া আর ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]