বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন

সোমবার, ২৩ জুন ২০২৫   প্রিন্ট  

এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন

এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে বাংলাদেশ মফস্সল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন , বিএমএসইউ পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক মোবারক বিশ্বাসের স্ত্রী কানিজ ফাতেমা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তাগণ বলেন মোবারক বিশ্বাসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন সংবাদকর্মীরা যদি নিরাপত্তাহীনতায় থাকেন, তবে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Posted ০৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]