রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য-এমপি গিনি

সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য-এমপি গিনি

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। সরকার গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। ৬ নভেম্বর সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর লোহাচরা এলাকায় ঘাঘট নদীর উপর ১ হাজার ১৫০ চেইনেজে ৫৪ মিটার দৈর্ঘ্যরে একটি আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। তিনি আরও বলেন, দারিদ্র্যের হার কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষাসহ সামাজিক নানা সূচকে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এতে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

দেশে যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে তা শুধু শহরে নয়, এর প্রভাব গ্রামেও দৃশ্যমান। এলজিইডি) গাইবান্ধার অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় গাইবান্ধা সদর উপজেলা হেডকোয়ার্টার হতে থানসিংহপুর কাচারী রোডে ঘাঘট নদীর উপর ১ হাজার ১৫০ চেইনেজে ৫৪ মিটার দৈর্ঘ্যের ও ৫ দশমিক ৫০ মিটার প্রস্থের আরসিসি ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৪ লক্ষ ৮২ হাজার ৪০৮ টাকা। ব্রিজটির নির্মাণ স¤পন্ন হলে আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক বাণিজ্য বিষয়ক স¤পাদক নওশের আলম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]