বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহা উপলক্ষে শিবপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

সোমবার, ০২ জুন ২০২৫   প্রিন্ট  

ঈদুল আযহা উপলক্ষে শিবপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌরসভায় অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন।

এ সময় ১ হাজার ৫শ সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। ইউএনও মোসা: ফারজানা ইয়াসমিন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেন যথাসময়ে ও সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে যায়। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মু. আবদুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান এবং শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।

সরকারের এ উদ্যোগে খুশি উপকারভোগীরা জানিয়েছেন, এই সহযোগিতা তাদের জন্য ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]