রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সহ আটক হলেন ১০ মামলার আসামি

রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

ইয়াবা সহ আটক হলেন ১০ মামলার আসামি

সিরাজগঞ্জে ১০ মামলার আসামি শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি রফিকুল ইসলামকে (৪২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম দত্তবাড়ি দক্ষিণ পাড়ার কোরবান আলীর ছেলে। তিনি সদর উপজেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রফিকুলের বিরুদ্ধে ৬টি মাদক ও ৪টি মারামারির মামলা এবং মুলতবি ওয়ারেন্ট রয়েছে। তিনি সদর উপজেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি।

Facebook Comments Box

Posted ১০:১২ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]