শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন মুহাম্মদ রেহান উদ্দিন

সোমবার, ১৮ মে ২০২৬   প্রিন্ট  

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন মুহাম্মদ রেহান উদ্দিন

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪(১০) অনুযায়ী বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মুহাম্মদ রেহান উদ্দিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের একজন সদস্য। তিনি ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তাঁর এই মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে পারবে।

Facebook Comments Box

Posted ০৫:২২ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]