নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট
সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) পরিদর্শন করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) নবনিযুক্ত সরকারের অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন। বুধবার (০৬ মে) সকালে তিনি রাজধানীর তেজগাঁওস্থ ইডিসিএল-এর ঢাকা কারখানা আকস্মিক পরিদর্শন করেন। গত ২৮ এপ্রিল মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (প্রধান কার্যালয়) ড. মো. আকতার হোসেন এবং পরিচালক (চলতি দায়িত্ব) মো. শফিকুল ইসলাম।
পরিদর্শনের মূল কার্যক্রম
মহাপরিচালক ইডিসিএল-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং ঔষধ উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
উৎপাদন ইউনিট: ঔষধ তৈরির আধুনিক প্রক্রিয়া ও হাইজিন ব্যবস্থা।
মান নিয়ন্ত্রণ (Quality Control): ল্যাবরেটরি এবং পরীক্ষার মান যাচাই।
গুদামজাতকরণ: ঔষধ সংরক্ষণের পরিবেশ ও ইনভেন্টরি ব্যবস্থাপনা।
প্রশাসনিক কার্যক্রম: দাপ্তরিক স্বচ্ছতা ও কর্মকর্তাদের কাজের গতিশীলতা।
ঔষধের গুনগত মাননিয়ন্ত্রনে বিশেষ পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট কারিগরি জ্ঞান ও যোগ্যতা সম্পন্ন জনবল নিযুক্ত করার বিষয়ে গুরত্ব আরোপ করেন।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিশেষ নির্দেশনা
পরিদর্শন শেষে মহাপরিচালক ঔষধের গুণগত মান নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর জোর দেন। তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের জন্য নিম্নোক্ত ৩ টি বিশেষ নির্দেশনা প্রদান করেন:
১. উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
২. জনবল দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৩. উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
“জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ প্রস্তুতকরণের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।” -মো. আলমগীর হোসেন, মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর।
পরিদর্শনকালে ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ সামাদ মৃধা মহাপরিচালককে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এবাং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, ইডিসিএল ঢাকা কারখানার সন্নিকটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জায়গার উপর CGMP মেনে state of art প্রযুক্তিতে বহুতল ভবন (Expansion of EDCL Dhaka Plant Project) অত্যাধুনিক ঔষধ উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। তাছাড়া ইডিসিএল গোপালগঞ্জ কারখানায় অ্যান্টিভেনম ও অন্যান্য ভ্যাকসিন ফিলফিনিশ উৎপাদন ফ্যাসিলিটি নির্মাণ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এই উৎপাদন ফ্যাসিলিটি নির্মাণ করা হলে হাম রুবেলা ভ্যাকসিন সহ Antivenom, Rabies, এবং Dengue ফিলফিনিশ ভ্যাকসিন উৎপাদন করা হবে। বর্তমান ইডিসিএল বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ করার পরিকল্পনা করা হয়েছে। খুলনা প্লান্টে Carton Manufacturing Facility স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই সম্প্রসারন প্রকল্প বাস্তবায়ন হলে সরকারের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী গুনগত মান সম্পন্ন ঔষধ সরবরাহ নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
Posted ০৭:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]