টি এম এ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
মঙ্গলবার, ০২ মে ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জের কাজিপুরে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর রিপন তালুকদার (৪২) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঠিক তার পরদিন মঙ্গলবার (২ মে) সকালে যমুনার সেই একই এলাকাতেই মিলল তার ছেলে আশিক বাবু (১৩) এর মরদেহ।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার দূর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে তার ছেলে আশিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আশিক বাবু চরগিরিশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য রিপন তালুকদারের পুত্র। এর আগে কাল সন্ধ্যায় যমুনায় মেলে রিপনের মরদেহ।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ইউপি সদস্য রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে (১৩) নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে সোমবার সন্ধ্যার আগে বারজান এলাকায় যমুনা নদীতে তার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তখন পর্যন্ত তার ছেলে আশিক নিখোঁজ ছিল। পরে আজ সকালে বাবার মরদেহ পাওয়া যাওয়ার ওই একই এলাকা থেকে তার ছেলে আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আশিক বাবুর মরদেহেও তার বাবা রিপনের মরদেহের মতো বাহ্যিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দুইটি হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে
Posted ১১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]