| বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণার্থে গঠিত সংস্থা ‘আলোর পথে’কে ১.৫ (দেড়) কোটি টাকা অনুদানের চেক হস্থান্তর করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্থান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও রানা লায়লা হাফিজ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এরশাদুল হক, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, সিলেট পূর্ব অঞ্চল প্রধান জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মো. মসিউর রহমান খান, আলোর পথে সংস্থার সচিব মোস্তফা শাহ জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।