সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট  

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক) এর আয়োজনে ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ১০:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।

ঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ টি বাণিজ্যিক ব্যাংক ৬১জন কৃষকের মাঝে ৪০ লক্ষ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।

Facebook Comments Box

Posted ০৭:৪১ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]