মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি সার্ভিস কোরের কর্নেল কমান্ড্যান্ট হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

আর্মি সার্ভিস কোরের কর্নেল কমান্ড্যান্ট হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৫ নভেম্বর) জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে আর্মি সার্ভিস কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানিয়ে আর্মি সার্ভিস কোরের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কর্নেল কমান্ড্যান্ট হিসেবে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী আর্মি সার্ভিস কোরের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন ওয়াকার-উজ-জামান।

Facebook Comments Box

Posted ০৯:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]