মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট
রাজশাহী মহানগরীর শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পাঁচানীপাড়া বড়বনগ্রাম গ্রামের মো: সাজাহান আলীর ছেলে মো: আব্দুল রাকিব আলী রকি (২৮) এবং দামকুড়া থানার মুরারীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো: রাজু লিখন (২০)।
গতকাল ২৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক পৌনে ১১ টায় শাখমখদুম থানার পাঁচানীপাড়া বড়বনগ্রাম এলাকা থেকে রাকিবকে এবং একই তারিখ বিকেল আনুমানিক ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার দামকুড়া রোড সংলগ্ন এলাকা থেকে রাজুকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রাকিবের বসতবাড়ী তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। এছাড়া রাজুর দেহ তল্লাশি করে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১ টি মাদক মামলা চলমান রয়েছে। তথ্য সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরএমপি পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ড.জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত রাখতে এবং সকল আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা আরএমপি পুলিশ কার্যকর ভুমিকা নিয়ে কাজ করার প্রক্রিয়া চলমান রেখেছে।
Posted ০৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]