শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন চ্যাম্পিয়ন AIUB, রানার-আপ সাউথ ইস্ট ইউনিভার্সিটি

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট  

আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন চ্যাম্পিয়ন AIUB, রানার-আপ সাউথ ইস্ট ইউনিভার্সিটি

ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব)-এর উদ্যোগে এবং Harrington-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ গত ১৫ মে ২০২৬, শুক্রবার, বসুন্ধরা কিংস আরেনা, ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন ও স্থাপত্য সেক্টরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাদার দল অংশগ্রহণ করে।

উত্তেজনাপূর্ণ ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) চ্যাম্পিয়ন এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলই দক্ষতা, মনোবল ও দলগত শক্তির অসাধারণ প্রদর্শনী করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ. কে. এম. ওয়ালি উল্লাহ, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানটিকে বিশেষ মর্যাদা দান করেছে।

আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ আয়োজনের মূল লক্ষ্য ছিল সৃজনশীল পেশাদারদের মধ্যে সৌহার্দ্য, দলগত মনোভাব ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা। এই আয়োজন প্রমাণ করেছে যে ডিজাইনারদের সৃজনশীলতা শুধু নকশার টেবিলে নয়, মাঠেও সমান উজ্জ্বল। আইড্যাব Harrington-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে, যাঁদের অকুণ্ঠ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই উৎসব সম্ভব হয়েছে। আইড্যাব ও Harrington-এর এই অংশীদারিত্ব দেশের ক্রিয়েটিভ কমিউনিটিকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। আইড্যাব ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ আয়োজনের মাধ্যমে পেশাদার বন্ধন সুদৃঢ় করতে এবং বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

Posted ০১:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]