শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদী (অফোরান) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদী (অফোরান) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত

আজ অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদী (অফোরান) এর উদ্যোগে তথ্য ভবন অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত নরসিংদী ৫ (রায়পুরা) আসনের মাননীয় সাংসদ জনাব ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান জনাব মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক অতিরিক্ত সচিব (অবঃ) জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এ এস এম এমদাদুল কবীর, নরসিংদী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আশিকুর রহমান, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জনাব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার প্রফেসর ডা এহতেশামুল হক তুহিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড জাহাঙ্গীর আলম সরকার, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মোঃ মিজানুর রহমান খান, ওয়াসা এর প্রকল্প পরিচালক জনাব ইন্জিনিয়ার ওয়াজ উদ্দিন, বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন এর সাবেক চেয়ারম্যান জনাব শহিদুল হক ভূঁইয়া এনডিসি, মন্ত্রী পরিষদ বিভাগ এর অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) জনাব আলিফ রুদাবা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন প্রফেশন থেকে পদোন্নতি প্রাপ্ত নিউরোসায়েন্স হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ডা ইমরান সরকার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আসাদুল হক, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জনাব মোঃ জাকির হোসেন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড মোঃ মিজানুর রহমান খান ও জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন সহ ৩৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান মিয়া ও বাংলাদেশ রুপালী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার জনাব আশরাফুল ইসলাম চঞ্চল। অর্জন উদযাপন এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন প্রফেশনের প্রায় ৩০০ জন‌ অফিসার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]