বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরঙ্গ সংস্থার বিশ্ব তামাক মুক্ত দিবসে মানববন্ধনে স্বরূপ বকসী বাচ্চু তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’

বুধবার, ৩১ মে ২০২৩   প্রিন্ট  

অন্তরঙ্গ সংস্থার বিশ্ব তামাক মুক্ত দিবসে মানববন্ধনে স্বরূপ বকসী বাচ্চু তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’

প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, তামাক চাষ পরিবেশে ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক চাষে যুক্ত ব্যক্তি নানা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। তামাক রাসায়নিক সার, কীটনাশক, মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি। তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’।

৩১ মে বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা অন্তরঙ্গ সংস্থার আয়োজনে ও তামাক বিরোধী জোট দিনাজপুরের সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অন্তরঙ্গ সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএমএইচ কাদের।

মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন নির্বাহী সদস্য রাজু বিশ্বাস, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য গৌরী চক্রবর্তী। সাধারণ সম্পাদক এমএমএইচ কাদের বলেন, তামাক জাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করার ও তামাক চাষ নিয়ন্ত্রন করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হোক, তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট কর আরোপ এবং এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করতে, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য তামাকজাত দ্রব্যের উপর বিশেষজ্ঞদের কর প্রস্তাব দেওয়া হয়েছে। সিগারেট প্রতি ১০ সালকার সর্বনিম্ন খুচরা মূল্যে নিম্ন স্তরে ৫৫ টাকা, মধ্যম স্তরে ৭০ টাকা, উচ্চ স্তরে ১২০ টাকা ও প্রিমিয়াম ১৫০ টাকা নির্ধারণ করে যথাক্রমে ৩৫.৭৫ টাকা, ৪৫.৫০ টাকা, ৭৮.০০ টাকা ও ৯৭.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা জরুরী।

Facebook Comments Box

Posted ০৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]