রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সমস্যা সমাধানে সৌরভ অবদান রাখতে চায়

শনিবার, ০৫ আগস্ট ২০২৩   প্রিন্ট  

অনলাইন সমস্যা সমাধানে সৌরভ অবদান রাখতে চায়

অনলাইন সমস্যা বা প্রতারণা বতর্মানে অনেক বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে আর এই সমস্যায় পড়ে থাকে যে কোনো বয়সের মানুষ। এই অনলাইন সমস্যা সমাধানে এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে সকলকে সচেতন করতে নড়াইল জেলার সদর উপজেলার দ্বাদশ শ্রেণি পড়ুয়া এক শিক্ষাথী মোঃ আশিকুর রহমান সৌরভ কাজ করে যাচ্ছেন । সৌরভের প্রতিষ্ঠিত সংগঠন সাইবার সেফটি অর্গানাইজেশন গত ২ বছরের অধিক সময় ধরে নড়াইলে অনলাইন সেইফটি নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও সৌরভের সংগঠন নড়াইল জেলার সেবার মান দ্রুত এবং উন্নত করার লক্ষ‍্যে বিভিন্ন মোবাইল অ‍্যাপ তৈরি করেছে। সৌরভের সংগঠন নড়াইলের বিভিন্ন স্কুল কলেজে সাইবার বিষয়ে ক‍্যাম্পেইন পরিচালনা করছে।

এছাড়াও সৌরভের সংগঠন ৪৩ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় প্রথম স্থান, ৪৪ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় ১ম স্থান অধিকার সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। সৌরভ পড়াশুনা করছেন বিএএফ শাহীন কলেজ যশোরে। সৌরভ আশা করেন সে তার সংগঠন নিয়ে দেশব‍্যাপী কাজ করতে পারবেন এবং বাংলাদেশের তথ‍্য প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখবে।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]