কুষ্টিয়া প্রতিনিধি
সোমবার, ১৮ মে ২০২৬ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এসময় তার কাছে থাকা প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
সোমবার (১৮মে) সকালে এ ঘটনা ঘটেছে। কৃষক হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে। কৃষক হানিফের বড় ছেলে মাসুম জানান, সকালে একলক্ষ ২০হাজার টাকা সাথে নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সব টাকা নিয়ে তাকে ফেলে যায়।
পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার বাবাকে নিয়ে আসি। এরপর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আমি আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে রয়েছি।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]