বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

বুধবার, ০৮ জুলাই ২০২৬   প্রিন্ট  

মুন্সীগঞ্জে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি জাতির ভবিষ্যৎকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় একদিকে যেমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, অন্যদিকে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতাও আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]