শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৬ জুলাই ২০২৬ প্রিন্ট
নরসিংদীর কামারগাঁও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন। তিনি মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ০৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]