পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি:
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৭ জুলাই (সোমবার) ভোর ৪টার দিকে উপজেলার স্বজনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঘাতক স্বামীর নাম মানিক হোসেন(৩৭)। ঘটনার পরপরই স্থানীয়রা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। হত্যার শিকার নিহত কুলসুম আক্তার মিমি (৩০) পৌর শহরের স্বজনপুকুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মানিক হোসেন শ্বশুরবাড়িতে বসবাস করছে। দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে বিরোধ চলছিল। তাদের বড় ছেলে আল আমিন(১০) জানায়, রাতে মা-বাবার মধ্যে অন্য ঘরে ঘুমানো নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবা ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় একাধিক আঘাত করেন ও একপর্যায়ে বাবা তার মার গলাটিপে মৃত্যু নিশ্চিত করেন। পরে ছেলে চিৎকার করলে তাকেও সে হত্যার হুমকি দেয়। তাদের ৩ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক স্বামী মানিক হোসেনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ০৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]