বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের দায়ে মৌমিতা বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া-এর নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে চৌয়ালা এলাকার মৌমিতা বেকারিতে উৎপাদিত বিভিন্ন বেকারি পণ্যের মান পরীক্ষা করা হয়। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছে।

এ ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সারোয়ার হোসাইন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, নরসিংদী।

জনস্বার্থে মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই এবং জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]