শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ০১ জুলাই ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে পৃথক দুটি অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা পুলিশ। একদিকে, মাধবদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার প্রধান ও একমাত্র আসামিকে মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাধবদী থানার একটি ধর্ষণ মামলায় ভুক্তভোগী খাদিজা আক্তার (ছদ্মনাম) একজন বাকপ্রতিবন্ধী শিশু। তিনি স্থানীয় মৃত আক্কেল আলীর কন্যা। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার একমাত্র আসামি মো. আওলাদ হোসেন (২৭), পিতা মৃত মোশারফ হোসেন, গ্রাম ভরতের কান্দা, ইউনিয়ন মহিষাসুরা, থানা মাধবদী, জেলা নরসিংদীকে গ্রেফতার করা হয়।
এদিকে বুধবার দুপুরে নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠ থেকে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন আব্দুল কাদের (২৮), মোছা. রেখা বেগম (৪০) ও মোছা. কাজল বেগম (২৫)। তাদের মধ্যে আব্দুল কাদেরের বিরুদ্ধে পূর্বে তিনটি, রেখা বেগমের বিরুদ্ধে পাঁচটি এবং কাজল বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নরসিংদী জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Posted ০৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্যালেন্ডার
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]