বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমারত বিধিমালা প্রতিপালন ও ডেঙ্গু প্রতিরোধ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

বুধবার, ০১ জুলাই ২০২৬   প্রিন্ট  

ইমারত বিধিমালা প্রতিপালন ও ডেঙ্গু প্রতিরোধ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী রাজউক আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বিস্তার রোধে ভবন মালিক এবং নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরী। ঢাকা মহানগর ইমারত বিধিমালার আলোকে জনস্বাস্থ্যের হুমকি ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলা করা রাজউকের আইনি ও নৈতিক দায়িত্ব। ঢাকা মহানগর ইমারত বিধিমালা অনুযায়ী ,কোন নির্মাণ কাজ যদি পার্শ্ববর্তী জনগণের জীবন ও ধন-সম্পত্তির ক্ষতিসহ পরিবেশের জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ প্রতীয়মান হয়, তবে রাজউক উক্ত ভবনের নির্মাণ কাজ স্থগিত, ইউটিলিটি সংযোগ বিছিন্নকরণ, অথবা কাঠামো ভাঙ্গিবার ক্ষমতা সংরক্ষণ করে।

নির্মাণাধীন ভবনে অবহেলাবসত পানি জমিয়ে রেখে এডিস মশার বংশবিস্তারের পরিবেশ তৈরি করা পার্শ্ববর্তী জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে গণ্য হবে। ইমারত বিধিমালা অনুযায়ী, প্রতিটি ইমারতের ছাদ ও আঙ্গিনা হতে বৃষ্টির পানি যথাযথ ভাবে নিষ্কাশনের সুব্যবস্থা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, ছাদে অথবা ভবনের আঙিনায় বৃষ্টির পানি যাতে কোনভাবেই জমা না থাকে, সেই ধরনের স্থায়ী ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এছাড়া সকল ইমারতের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেফটি ট্যাংক ও সেকওয়েল বা প্রযোজ্য ক্ষেত্রে STP এবং স্বাস্থ্য সুরক্ষার যথাযোগ্য সুবিধা সমূহ থাকতে হবে। নির্মাণাধীন ভবনের বেজমেন্ট ও লিফট স্থাপনের জন্য নির্ধারিত গর্তে বৃষ্টির পানি জমতে দেওয়া যাবে না। লিফট বসানোর পূর্ব পর্যন্ত পানি নিয়মিত সেচে ফেলতে হবে বা সাময়িকভাবে বালি দিয়ে ভরাট করতে হবে।

Facebook Comments Box

Posted ০৫:১১ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]