মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ০১ জুলাই ২০২৬ প্রিন্ট
পহেলা জুলাই ২০২৬ ইং তারিখ রোজ বুধবার আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর সভাপতিত্বে আরডিএ পার্ক ও রেস্ট হাউসের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রধান অতিথির বক্তব্যে ঘুমে মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিকল্পিত, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই পার্ক ও রেস্ট হাউস শুধু নগরবাসীর বিনোদন ও অবকাশ যাপনের সুযোগই বৃদ্ধি করবে না, বরং রাজশাহীর সৌন্দর্য বৃদ্ধি, পর্যটনের বিকাশ এবং নাগরিক জীবনের মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর দূরদর্শী নেতৃত্ব এবং রাজশাহীর উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টার ফলেই একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শফিকুল হক মিলন সংসদ সদস্য পবা-মোহনপুর, রাজশাহী -৩,মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন, মোঃ আসলাম আলী সরকার সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আরডিএর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাজশাহীর সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন,একই সঙ্গে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট)-এর নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নগর উন্নয়নে নতুন গতি পাবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর নেতৃত্বের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও উন্নত রাজশাহী গড়ে তোলার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা রাজশাহী নগরীর সুশীল সমাজ মনে করেন। পাশাপাশি তারা মনে করেন,আর ডি এ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট এর নেতৃত্ব রাজশাহীকে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিবে ।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্যালেন্ডার
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]