শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ২৭ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
আলোচনা সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদকবিরোধী তরুণসমাজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় মাদকের বিস্তারের মূল কারণ চিহ্নিত করা, মাদকের প্রবেশপথে নজরদারি জোরদার, ব্যক্তি, পরিবার ও সমাজের সব স্তরে মাদক গ্রহণ ও বিপণনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে নিরুৎসাহিত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নরসিংদীকে মাদকমুক্ত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন যুবসমাজের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Posted ০৫:১১ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]