অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ প্রিন্ট
আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল এ্যালকোহল ও ১০পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: নাসির আলী (২৪) এবং একই গ্রামের মো: আসাদুল আলীর ছেলে মো: আল মামুন (২৬)। এছাড়া, এ মামলার পলাতক আসামি হলেন একই এলাকার মো: আলাউদ্দিনের স্ত্রী মোসা: নাসিমা বিবি (৪০)।
তথ্য সুত্রে জানা যায়, গতকাল ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাসির ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি নাসিমা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামি নাসির আলীর বসতবাড়ি তল্লাশি করে ৮০ বোতল এ্যালকোহল এবং আল মামুনের দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক আসামিও উক্ত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ০৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]