শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক সম্প্রসারণের কাজে আগামীকাল নরসিংদীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শুক্রবার, ২৬ জুন ২০২৬   প্রিন্ট  

সড়ক সম্প্রসারণের কাজে আগামীকাল নরসিংদীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তা সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুৎ লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শনিবার (২৭ জুন) নরসিংদীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে পরিচালিত রায়পুরা, হাসনাবাদ, শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। এছাড়া ইটাখোলা সুইচিং স্টেশন থেকে পরিচালিত মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তর কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এই শাটডাউন দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এজিএম (ইএন্ডসি)।

Facebook Comments Box

Posted ০৫:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]