রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   প্রিন্ট  

দিনাজপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১মে) সকাল ১১টায় দিনাজপুর নশিপুর ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে ব্র্যাক ফিশারিজ এর আয়োজনে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের‌ বিভিন্ন উপজেলা থেকে ১২০ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়।

ব্র্যাক এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক (মৎস্য) পূরবী রানী রায় , পার্বতীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, হ্যাচারী ম্যানেজার আশরাফুল এমরান, হিসাব রক্ষক, শামীম আহম্মেদ, প্রোডাক্ট অফিসার, আতিক আশহাব,সেলস অফিসার আলী হাফেজ আকাশ ও নাজমুল হাসান, মৎস্য খামারি ও মৎস্য চাষীগন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুনগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৬:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]