শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই

বুধবার, ০১ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই

​কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া ধরলা নদীর শাখা নদীর ওপর অবস্থিত ‘বাংটুর ঘাট’। এই একটি ঘাট ঘিরেই আবর্তিত হয় অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন-জীবিকা। অথচ স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে নির্মিত হয়নি একটি স্থায়ী সেতু। ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক গ্রামের বাসিন্দাদের। এই বঞ্চনার অবসান ঘটাতে এবং দ্রুত সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ধরলা পাড়ের মানুষ।

তাই হলোখানা ইউনিয়নে সহ ফুলবাড়ি জনসাধারণ মানুষ ঢল নেমেছে মানববন্ধনে। সবার একই দাবি বাংটুর ঘাটের সেতু চাই।
​সম্প্রতি বাংটুর ঘাটে আয়োজিত বিশাল মানববন্ধনে তাদের হাতে ছিল— “দাবী মোদের একটাই, বাংটুর ঘাটে সেতু চাই” সম্বলিত প্ল্যাকার্ড।

এলাকার জনসাধারণরা ক্ষোভের সাথে জানান:
​”আমরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি চাই না, আমরা কাজের বাস্তবায়ন চাই। ডিজিটাল যুগে বাস করেও আমাদের কেন আদিম কায়দায় নদী পার হতে হবে? এই সেতু আমাদের বিলাসিতা নয়, এটি আমাদের বেঁচে থাকার অধিকার।”কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলা হলো খানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন শুধু আমার হলো খানা ইউনিয়নের জনসাধারণ মানুষ আসবে না কিন্তু এই ব্রিজ হলে ফুলবাড়ী উপজেলার আরো ছয়টি ইউনিয়নের জনসাধারণ মানুষগুলো চলাফেরা করতে পারবেন

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]