শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   প্রিন্ট  

মনোহরদীতে দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

সাজাপ্রাপ্তরা হলেন—চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০) এবং চেংগাইন গ্রামের আমির হোসেন রতন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মো. শাহিনুর ফোর্সসহ চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানের সময় স্থানীয় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় দুই লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মাদক সেবন ও মদ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জাকির হোসেন ও আমির হোসেন রতনকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি মনোহরদী সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]