মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লায়ন্স ইন্টারন্যাশনালের সহ-সভাপতি ড. মনোজ শাহ ঢাকা আসছেন

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   প্রিন্ট  

লায়ন্স ইন্টারন্যাশনালের সহ-সভাপতি ড. মনোজ শাহ ঢাকা আসছেন

লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা আসছেন লায়ন্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় আন্তর্জাতিক সহ-সভাপতি ড. মনোজ শাহ।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জাইনা শাহ।
​লায়ন্স ক্লাব সূত্র জানিয়েছে, বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা জানাবেন লায়ন্স নেতৃবৃন্দ।

​সফরকালে ড. মনোজ শাহ ঢাকা ও চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন স্থায়ী সেবা প্রকল্প পরিদর্শন করবেন এবং এগুলোর কার্যক্রম পর্যালোচনা করবেন। মূলত বাংলাদেশে লায়ন্সদের মানবিক কার্যক্রম ও সেবামূলক কাজের গতিবিধি পর্যবেক্ষণই এই সফরের মূল উদ্দেশ্য।

​এ সফর প্রসঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন মো. আশরাফ হোসেন খান হীরা বলেন, ড. মনোজ শাহর এই সফর বাংলাদেশের লায়ন্স আন্দোলনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দিকনির্দেশনা ও উপস্থিতি আমাদের সেবা কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে সহায়তা করবে।

​উল্লেখ্য, চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি সকালে ড. মনোজ শাহ ও তার সহধর্মিণী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]