সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় ৩জন গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

শনিবার, ০১ নভেম্বর ২০২৫   প্রিন্ট  

রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় ৩জন গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচটি বড় দা ও চারটি ছুরি।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬)। তারা স্থানীয় আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা আউয়াল মিয়া ও ভাতিজা আবু তাহেরের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে আউয়াল মিয়া পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ভাতিজা পক্ষের ওপর হামলা চালায়। এতে শাকিল ও ফুরা মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। ঘটনাস্থল থেকে পাঁচটি বড় দা ও চারটি ছুরি উদ্ধার করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রায়পুরা থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে, এবং ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

নিহত দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]