নুরুল ইসলাম সেলিম , কক্সবাজার।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট
রামুতে ১ লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে একজন আটক,০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছেনের নেতৃত্বে ওসি তদন্ত ফরিদ উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকার নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা – সোনাইছড়ি সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন, এই সময় ১,৩০,০০০(এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ও একটি কালো রংয়ের জিক্সার মোটর সাইকেল সহ একজন কে আটক করা হয়,আটকৃত আবু তাহের
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে , রামু থানার
ওসি তদন্ত ফরিদ উদ্দিন ইয়াবাসহ আটকের বিষয় টি প্রতিবেদক কে নিশ্চিত করেন, তিনি আরও জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে ০২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী ০১টি মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবাসহ ০১ জন কে আটক করে,আটককৃত ব্যাক্তি টেকনাফ উপজেলা পুরান পল্লান পাড়া মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে, আটকের বিষিয়ে নিশ্চিত করেন লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]